ভর্তি বিষয়ক

শর্তাবলি · সময়সূচি · খাবার ও পরিচালনা ব্যবস্থা

ভর্তির পূর্বশর্তাবলি

  • মাদরাসা শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে হবে।
  • প্রত্যেক ভর্তি ইচ্ছুক ছাত্রীর বয়স কমপক্ষে ৭ বছর হতে হবে।
  • মাদরাসার সকল নিয়ম-কানুন যথারীতি মেনে চলার অঙ্গীকার করতে হবে।
  • মাদরাসা কর্তৃক মুদ্রিত ভর্তি ফরম পূরণ করে নির্ধারিত ভর্তি ফিসহ এক মাসের বেতন, খাবারের টাকা ও অন্যান্য ফি অগ্রিম জমা দিয়ে ভর্তির নিয়মাবলি অনুযায়ী ভর্তি হতে হবে।
  • মাদরাসা কর্তৃক অনুমোদিত পোশাক-পরিচ্ছদ, বিছানা, প্রয়োজনীয় জিনিসপত্র ও কিতাবাদি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সরবরাহ করা অভিভাবকের দায়িত্ব।
  • প্রত্যেক ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে।
  • প্রত্যেক ছাত্রীকে ভর্তি পরীক্ষায় নির্বাচিত উপযুক্ত শ্রেণিতে ভর্তি করা হবে।
  • প্রকৃত অভিভাবক ও জন্ম নিবন্ধন কার্ড ছাড়া কোনো ছাত্রীর ভর্তির সুযোগ নেই।

ভর্তির সময়সূচি

শিক্ষাবর্ষ
হিজরী সন মোতাবেক শাওয়াল মাস হতে শাবান মাস পর্যন্ত।

ভর্তির সময়সীমা
১ রমযান হতে ৯ শাওয়াল — অর্থাৎ রমযানের ১ তারিখ হতে ঈদের ৯ দিন পর পর্যন্ত।

ক্লাস শুরু
১০ শাওয়াল।

খাবার পরিবেশন

যথাসম্ভব মুত্তাকী বাবুর্চি দ্বারা প্রতিদিন তিন বেলা সাপ্তাহিক তালিকা অনুযায়ী স্বাস্থ্যসম্মত খাদ্য পরিবেশন করা হয়। প্রতিদিনের খাবারের তালিকায় সুস্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি লক্ষ্য রাখা হয়।

মাছ, মাংস, ডিম ও সবজিসহ সমস্ত কিছুই পর্যায়ক্রমে মৌসুম ও রুচির প্রতি লক্ষ্য রেখে প্রদান করা হয়। শিক্ষার্থীদের শিক্ষিকাদের উপস্থিতিতে তিন বেলা সন্তানতুল্যরূপে খাদ্য পরিবেশন করা হয়, এবং শিক্ষক-শিক্ষিকাগণ ও শিক্ষার্থীরা একই খাবার গ্রহণ করেন।

পরিচালনা পদ্ধতি

মাদরাসার মুহতামিম সাহেব মজলিসে শূরা, কার্যকরী কমিটি ও শিক্ষা কমিটির সদস্যদের সাথে পরামর্শক্রমে মাদরাসার যাবতীয় কার্যাবলি সম্পন্ন করার সার্বিক দায়িত্বে নিয়োজিত আছেন।

তবে মাদরাসার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও শিক্ষা বিষয়ক কার্যাবলি নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন প্রধান শিক্ষিকা। তিনি কার্যকরী কমিটি ও মুহতামিম কর্তৃক গৃহীত সকল কর্মসূচি, আইন-কানুন ও নিয়মনীতি বাস্তবায়ন করে থাকেন।