বিভাগ ও কোর্সসমূহ
শিশু শ্রেণি থেকে উচ্চতর তাফসীর — সুবিন্যস্ত শিক্ষা ব্যবস্থা
শিক্ষা বিভাগসমূহ
ইসলামিক শিশু কিন্ডারগার্টেন বিভাগ
নূরানী পদ্ধতিতে মাত্র তিন বছরে তৃতীয় শ্রেণি সমমানের বাংলা, ইংরেজি ও গণিতের পাশাপাশি দোয়া-হাদীস, মাসআলা, প্রাথমিক আরবি লেখা-পড়া এবং পূর্ণ ৩০ পারা কুরআন শরীফ নাজেরা সহীহ-শুদ্ধভাবে শেখানো হয়।
হেফজ বিভাগ
আমলী মহিলা হাফেজা দ্বারা পবিত্র কুরআন শরীফ সুন্দরভাবে হিফজ করানো হয়। জরুরি মাসায়েল পাঠদানের ব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি স্বল্প আকারে বাংলা, ইংরেজি ও গণিতের সিলেবাস অন্তর্ভুক্ত।
নূরানী ক্বেরাত বিভাগ
প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা ক্বারী দ্বারা কুরআন শরীফ তাজবীদসহ শিক্ষা দেওয়া হয়। পাশাপাশি বাংলা, ইংরেজি, অংক ও সাধারণ জ্ঞান পড়ানো হয়।
কিতাব বিভাগ
বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ডের সিলেবাস অনুযায়ী শিশু শ্রেণি হতে দাওরায়ে হাদীস পর্যন্ত সুবিন্যস্ত কিতাব বিভাগ।
তাফসীর বিভাগ
দাওরায়ে হাদীস সমাপ্তির পর উচ্চতর কুরআন গবেষণার জন্য তাফসীর বিভাগ খোলা হয়েছে, যেখানে ছাত্রীরা নিবিড়ভাবে কুরআনের তাফসীর তথা উচ্চতর গবেষণায় মনোনিবেশ করে। এ বিভাগের ছাত্রীদের জন্য মাদরাসার পক্ষ থেকে তাফসীরের কিতাবের ব্যবস্থা করা হয়।
বিশেষ কোর্স ও প্রশিক্ষণ
নূরানী ক্বারিয়ানা ও মুয়াল্লিমা ট্রেনিং কোর্স
১লা রমযান হতে ২৫ রমযান পর্যন্ত বাংলাদেশ নূরানী তা’লীমুল কুরআন ওয়াকফ এষ্টেট কর্তৃক মুয়াল্লিমা ও নূরানী কারিয়ানা ট্রেনিং কোর্স পরিচালিত হয়। ট্রেনিং শেষে পরীক্ষায় উত্তীর্ণদের সনদ প্রদান করা হয়।
নাহু-সরফ প্রশিক্ষণ
১লা রমযান হতে ২৫ রমযান পর্যন্ত আরবি ব্যাকরণ ও সাহিত্যের সাথে আরবি কথোপকথন এবং জাদীদ খতে আরবি হাতের লেখা শিক্ষা দেওয়া হয়।
বিশেষ কোর্স (এস.এস.সি পরবর্তী)
এস.এস.সি পরীক্ষার পর রেজাল্টের অপেক্ষায় থাকা ছাত্রীদের অযথা সময় নষ্ট না করে কুরআন শরীফ শিক্ষার সাথে সাথে জরুরি মাসায়েল শেখানোর ব্যবস্থা করা হয়।
নিয়মিত কার্যক্রম
মাসিক ইসলাহী মজলিস
মহিলাদের ঈমান-আমল উন্নয়ন ও আত্মশুদ্ধির লক্ষ্যে প্রতি মাসে একবার সুবিধামত তারিখে সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত এই মজলিস অনুষ্ঠিত হয়। এখানে কালিমা, সালাত, সিয়াম, হজ্ব, যাকাত, পর্দা, ইস্তিঞ্জার আদব, অযু-গোসল এবং নারীদের প্রয়োজনীয় মাসআলা-মাসায়েল নিয়ে আলোচনা করা হয় এবং নারীদের আমলী জীবন গঠনে উদ্বুদ্ধ করা হয়।
দ্বীনদার আহলে হক আলেম ও পীর-মাশায়েখগণের মাধ্যমে ইসলাহী বয়ানের ব্যবস্থা করা হয়। এলাকার সর্বস্তরের মহিলাদের জন্য মজলিসটি উন্মুক্ত। এছাড়া সকল ছাত্রী ও অভিভাবক (মা-বোনদের) ইসলাহী মজলিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
বার্ষিক স্মরণিকা
বিদায়ী ছাত্রীদের উদ্যোগে এবং মাদরাসা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে মাতৃভাষা বাংলায় দক্ষতা সৃষ্টির লক্ষ্যে বাৎসরিক স্মরণিকা অথবা বিভিন্ন তথ্য সম্বলিত ইসলামী ডায়রি প্রকাশ করা হয়।
